Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের নতুন সর্বোচ্চ নেতা জীবিত না মৃত— নিশ্চিত নন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৬ ০০:০৯

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জীবিত নাকি নিহত হয়েছেন—এ বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৬ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, ‘অনেকেই বলছেন তিনি গুরুতরভাবে বিকৃত হয়ে গেছেন। কেউ বলছেন তার একটি পা কেটে গেছে এবং তিনি মারাত্মকভাবে আহত। আবার কেউ বলছেন তিনি মারা গেছেন।’

ট্রাম্প উল্লেখ করেন, সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত আট দিন ধরে খামেনিকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি।

তিনি বলেন, ‘সাধারণত তিনি চেয়ার থেকে বসেই ঘৃণামূলক বক্তব্য দিতেন, কিন্তু এবার তাকে একবারও দেখা যায়নি।’

বিজ্ঞাপন

ট্রাম্প আরও বলেন, ‘আমরা জানিই না তাদের নেতা কে। আলোচনার জন্য কিছু মানুষ এগিয়ে আসছে, কিন্তু তারা কারা—সে বিষয়েও আমাদের কোনো ধারণা নেই।’

এর কয়েক দিন আগে একই ধরনের দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছিলেন, খামেনি আহত হয়েছেন এবং সম্ভবত বিকৃত অবস্থায় আছেন।

তবে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন সংবাদমাধ্যম এমএসএনবিসি–এর একটি সাক্ষাৎকারে বলেন, ‘খামেনির কোনো সমস্যা নেই।’

উল্লেখ্য, যুদ্ধের প্রথম দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

৩ জেলায় নতুন ডিসি, একজনকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর