Wednesday 18 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লারিজানি ও সোলাইমানি নিহতের খবর নিশ্চিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৬ ০৯:১১

আলী লারিজানি (বামে) ও গোলামরেজা সোলাইমানি (ডানে)।

ইরান তাদের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করেছে। এর আগে ইসরায়েল তাদের হামলায় এই দু’জন নিহত হয়েছেন বলে দাবি করেছিল।

এদিকে ইরান মধ্য ইসরায়েলে নতুন করে হামলা চালিয়েছে। এসব হামলায় শার্পনেলের আঘাতে অন্তত দু’জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

পারস্য উপসাগরীয় অঞ্চলেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা প্রতিহত করেছে।

এ ছাড়া ন্যাটোভুক্ত দেশগুলো হরমুজ প্রণালিতে নৌবাহিনী পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে বলে তাদের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর