Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে হামলা চালানোর হুমকি দিল সৌদি আরব

আর্ন্তজাতিক করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১১:৪৯ | আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৩:১২

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ। ফাইল ছবি।

ইরানের পক্ষ থেকে বারবার চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করে দেয়নি সৌদি আরব।

বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ারে প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) এ তথ্য জানিয়েছেন।

রিয়াদে আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ইরান হামলার মাধ্যমে তার ‘প্রতিবেশীদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা’ করছে।

প্রিন্স ফয়সাল আরও বলেন, ‘সৌদি আরব এ ধরনের চাপের মুখে নতি স্বীকার করবে না; বরং উল্টো এ চাপ তাদের (ইরান) ওপরই ফিরে আসবে। আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে, প্রয়োজন মনে করলে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার আমাদের রয়েছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ঈদের আগে সোনার দামে বড় পতন
১৯ মার্চ ২০২৬ ১২:৫৪

আরো

সম্পর্কিত খবর