Friday 20 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

আর্ন্তজাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৬ ১৮:২৩ | আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৯:১৭

ঈদের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ওপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। ছবি: সংগৃহীত।

পবিত্র আল-আকসা মসজিদের প্রাঙ্গণের কাছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে মুসল্লিদের ওপর টিয়ার গ্যাসের শেল ছুড়েছে ও হামলা চালিয়েছে তারা।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২০ মার্চ) এ হামলার ঘটনা ঘটে।

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে ইসরায়েল আল-আকসা মসজিদ ও অন্যান্য পবিত্র স্থানে প্রবেশ বন্ধ করে দিলেও, শুক্রবার জেরুজালেমের পুরনো শহরের ফটকে শত শত মুসলিম মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন।

ষাটোর্ধ্ব রূপালি চুলের ফিলিস্তিনি ওয়াজদি মোহাম্মদ শুয়াইকি এএফপিকে বলেন, ‘আজ আল-আকসা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এটা একটি দুঃখজনক ও বেদনাদায়ক রমজান। এটা জেরুজালেমের বাসিন্দাদের জন্য, সাধারণভাবে ফিলিস্তিনিদের জন্য এবং বিশ্বজুড়ে সকল মুসলমানের জন্য একটি বিপর্যয়কর পরিস্থিতি।’

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার পর থেকে, ইসরায়েলি কর্তৃপক্ষ নিরাপত্তা উদ্বেগের কারণে জেরুজালেমের বিশ্ববিখ্যাত পবিত্র স্থানগুলোতে প্রবেশ বন্ধ করে দিয়েছে। এর মধ্যে রয়েছে, মুসলিমদের জন্য আল-আকসা মসজিদ, খ্রিস্টানদের জন্য চার্চ অফ দ্য হোলি সেপালকার এবং ইহুদিদের জন্য ওয়েস্টার্ন ওয়াল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর