Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নাঈনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৬ ২১:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাঈনি নিহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, শুক্রবার ভোরে এ হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় সংস্থাটি নাঈনির মৃত্যুর খবর প্রকাশ করে।

এদিকে মেহর নিউজ এজেন্সির তথ্যের উদ্ধৃতি দিয়ে তুর্কি সংবাদমাধ্যম ‘তুর্কি টুডে’ জানায়, নিহত হওয়ার আগে দেওয়া এক বিবৃতিতে নাঈনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা সত্ত্বেও তেহরান এখনো ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম।

বিজ্ঞাপন

যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করে তিনি বলেন, ‘শত্রু সম্পূর্ণভাবে পরাস্ত না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে।’ তিনি আরও বলেন, ‘দেশের ওপর থেকে যুদ্ধের কালো ছায়া পুরোপুরি সরে গেলে তবেই এই সংঘাতের সমাপ্তি হওয়া উচিত।’

উল্লেখ্য, সাম্প্রতিক হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং নিরাপত্তা সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের ব্যক্তিরা। এছাড়া আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলাইমানি ও গোয়েন্দাবিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিবের নামও নিহতদের তালিকায় উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

সিলেটে বাসচাপায় মা-মেয়ে নিহত
১০ অক্টোবর ২০২৬ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর