Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের ২৫ দিন, বিভ্রাটের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৬ ১৮:১৪

ইরানে কর্তৃপক্ষের আরোপিত দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট ২৫তম দিনে পৌঁছেছে। মঙ্গলবার (২৪ মার্চ) পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস এ তথ্য জানিয়েছে।

নেটব্লকস বলছে, ৫৭৬ ঘণ্টা অতিক্রম করা এ বিভ্রাট বিশ্বের অন্যতম দীর্ঘ ও ভয়াবহ ইন্টারনেট বিভ্রাটের নজির তৈরি করেছে।

সংস্থাটি বলেছে, এই ইন্টারনেট বিভ্রাট “সাধারণ মানুষকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, কারণ হোয়াইটলিস্টেড অ্যাকাউন্টগুলো ঘটনার বিবরণ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে”।

নেটব্লকস জানিয়েছে, এ বিভ্রাট যেকোনো দেশে নথিভুক্ত হওয়া সবচেয়ে গুরুতর ঘটনাগুলোর মধ্যে একটি। এতে সাধারণ জনগণের জন্য আন্তর্জাতিক সংযোগ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এই পদক্ষেপ সাধারণ নাগরিকদের অত্যাবশ্যকীয় তথ্য থেকে বঞ্চিত করছে এবং বিশ্বমঞ্চে তাদের কোনো বক্তব্য রাখার সুযোগ দিচ্ছে না। তবে নির্দিষ্ট কিছু অনুমোদিত হোয়াইটলিস্টের মাধ্যমে বৈশ্বিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ চালু রেখেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ইরানে এ ইন্টারনেট ব্ল্যাকআউট শুরু হয় গত ১ মার্চ। নেটব্লকস ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই দিন থেকেই দেশব্যাপী সাধারণ জনগণের জন্য বৈশ্বিক ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।

২৪ মার্চ পর্যন্ত এ ব্ল্যাকআউট ২৫তম দিনে পৌঁছেছে এবং ৫৭৬ ঘণ্টা পার করেছে। নেটব্লকসের হিসাবে, এটি বর্তমানে বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী ও ভয়াবহ ইন্টারনেট শাটডাউনের একটি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর