Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লারিজানি নিহতের পর ইরানের নতুন নিরাপত্তা প্রধান বাঘের যুলকাদর

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৬ ১৯:০৬ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৯:২২

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে মোহাম্মদ বাঘের যুলকাদরকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাষ্ট্রপতির কার্যালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে। গত সপ্তাহে ইসরাইল-মার্কিন যৌথ হামলায় নিহত আলী লারিজানির স্থলাভিষিক্ত হলেন তিনি।

ইরানের রাষ্ট্রপতির কার্যালয়ের তথ্য বিষয়ক উপমন্ত্রী মোহাম্মদ মাহদি তাবাতাবাই মঙ্গলবার ঘোষণা করেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনেই-এর অনুমোদন ও সম্মতিক্রমে এবং রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের ডিক্রি দ্বারা মোহাম্মদ বাকের যুলকাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে নিযুক্ত করা হয়।

বিজ্ঞাপন

মোহাম্মদ বাকের জোলঘদর এর আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন কমান্ডার ছিলেন এবং ইরানের প্রশাসনিক কাঠামোয় একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০২০ সাল পর্যন্ত ৮ বছর বিচার বিভাগের কৌশল বিষয়ক উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া আইআরজিসির যৌথ স্টাফ প্রধান, উপ-কমান্ডার-ইন-চিফ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক উপপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে ইসরাইল-যুক্তরাষ্ট্র। হামলায় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যা করা হয়। এরপর যুলকাদরকে নতুন নেতা নিযুক্ত করা হলো।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর