Friday 27 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বাংলাদেশ হাইকমিশনে স্বাধীনতা দিবস উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ০৯:৩১ | আপডেট: ২৭ মার্চ ২০২৬ ০৯:৩৯

ছবি: সংগৃহীত।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। অনুষ্ঠানে কূটনৈতিক, রাজনৈতিক ও গণমাধ্যম মহলের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

বৃহষ্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। তার আমন্ত্রণে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কির্তি বর্ধন সিং, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ভিক্রম মিশ্রি, মন্ত্রণালয়ের মুখপাত্র রানধির জাইসওয়াল এবং বাংলাদেশ-মিয়ানমার বিভাগের জয়েন্ট সেক্রেটারি বি. শ্যাম অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন

এছাড়া ভারতের বিধানসভা ও রাজ্যসভার প্রায় পাঁচজন সংসদ সদস্য, বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূত, কূটনৈতিক কর্পসের সদস্য, গণমাধ্যম প্রতিনিধিসহ প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজনে মোট প্রায় ৪৫০ থেকে ৫০০ জন অতিথি অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশের স্থানীয় পণ্য।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর