Saturday 28 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবাননে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় ৯ ইসরায়েলি সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৬ ১৬:১৪ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৬:২০

ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় অন্তত ৯ ইসরায়েলি সেনা আহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতি অনুযায়ী, দক্ষিণ লেবাননের পৃথক দুটি স্থানে এই হামলার ঘটনা ঘটে।

শুক্রবার (২৭ মার্চ) লড়াই চলাকালীন একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন ইসরায়েলি সেনা গুরুতর এবং অন্য একজন মাঝারি ধরনের আহত হন।

শনিবার (২৮ মার্চ) ভোররাত দক্ষিণ লেবাননে অভিযানরত সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এতে একজন সেনা গুরুতর এবং আরও ছয়জন মাঝারিভাবে আহত হন।

বিজ্ঞাপন

ইসরায়েলি বাহিনী বর্তমানে লেবাননের ভূখণ্ডের গভীরে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। কোনো কোনো পয়েন্টে তারা সীমান্ত থেকে প্রায় ৭ কিলোমিটার (৪.৩ মাইল) পর্যন্ত ভেতরে অগ্রসর হয়েছে বলে জানা গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী সুনির্দিষ্ট স্থানের নাম উল্লেখ না করলেও হিজবুল্লাহ এক বিবৃতিতে দাবি করেছে, তারা সীমান্ত থেকে প্রায় ৬ কিলোমিটার (৩.৭ মাইল) ভেতরে অবস্থিত ‘তাইবেহ’ শহরে ইসরায়েলি সেনাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর