ঢাকা: শেনজেন ভিসা পেতে জাল কাগজপত্র জমা দিলে আবেদন প্রত্যাখ্যান করা হবে বলে জানানো হয়েছে।
সোমবার (৩০ মার্চ) ঢাকার শেনজেনভুক্ত দেশের দূতাবাসগুলো এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস ভিসা আবেদনকারীদের উদ্দেশ্য বলেছে, আপনার আবেদনের সঙ্গে শুধুমাত্র মূল এবং অপরিবর্তিত কাগজপত্র জমা দিন। জাল বা কারসাজি করা কাগজপত্র জমা দিলে আপনার আবেদনটি প্রত্যাখ্যান করা হবে।