Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন রাডার বিমান ধ্বংস, মধ্যপ্রাচ্যে নজরদারি সংকটে যুক্তরাষ্ট্র

আর্ন্তজাতিক ডেস্ক
৩০ মার্চ ২০২৬ ১৫:৫১ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৫:৫৭

ক্ষতিগ্রস্ত মার্কিন ই-৩ অ্যাওয়াক বিমান। ছবি: ফেসবুক

সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি ‘ই-৩ সেন্ট্রি’ রাডার বিমান ধ্বংস হয়েছে। এর ফলে দূর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র শনাক্ত করার মার্কিন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে এমনটাই বলছেন বিশ্লেষকেরা।

সোমবার (৩০ মার্চ) মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের বিশ্লেষণ করা প্রকাশিত ছবিতে দেখা গেছে, ধ্বংস হওয়া বিমানটির লেজ ভেঙে গেছে এবং এর ওপর থাকা বিশেষ গোলাকার রাডারটি মাটিতে পড়ে আছে।

আকাশপথের আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা (এডব্লিউএসিএস)–এর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এ রাডার। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ওই হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সাবেক মার্কিন কর্নেল সেড্রিক লেইটন বলেন, এ বিশেষ রাডার বিমান ধ্বংস হওয়া যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতার জন্য একটি বড় আঘাত। এর ফলে মার্কিন যুদ্ধবিমান নিয়ন্ত্রণ করা এবং শত্রুবিমান বা ক্ষেপণাস্ত্রের হাত থেকে সেগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে।

A US Air Force E-3 Sentry Airborne Warning and Control System plane is seen at Prince Sultan Air Base on March 11, 2026.

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর রাডার বিমান। ছবি: এয়ারবাস

এ রাডার বিমানগুলো দশকের পর দশক ধরে মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছে। এটি আকাশ থেকে ১ লাখ ২০ হাজার বর্গমাইল এলাকা জুড়ে নজরদারি চালাতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে এমন ১৭টি বিমান রয়েছে, যা তাদের জন্য এক বড় শক্তি হিসেবে বিবেচিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংস হওয়া বিমানটির ছবি ছড়িয়ে পড়েছে। স্যাটেলাইট ছবির সঙ্গে মিলিয়ে সিএনএন নিশ্চিত করেছে যে হামলাটি সৌদি আরবের ওই বিমানঘাঁটিতেই হয়েছে।

সিএনএনের আগের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, এ হামলায় অন্তত ১০ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। তবে কেউ মারা যাননি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর