Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের ৪ সেনা নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৬ ১৩:২৩ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৪:৫১

নিহত তিন সেনা। ছবি: দ্য টাইমস অব ইসরাইল।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে তাদের চারজন সেনা নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার (৩১ মার্চ) আইডিএফ এ তথ্য প্রকাশ করেছে।

ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে একই ব্যাটালিয়নের তিন সেনার নাম প্রকাশ করে জানানো হয়েছে, তারা ‘লড়াই চলাকালে নিহত’ হয়েছেন।  তারা হলেন-ক্যাপ্টেন নোয়াম মাদমোনি, স্টাফ সার্জেন্ট মাক্সিম এনতিস ও স্টাফ সার্জেন্ট বেন কোহেন।

পৃথক আরেকটি বিবৃতিতে জানানো হয়, একই ঘটনায় আরও একজন সেনা মারা গেছেন। তবে তার নাম এখনো প্রকাশ করা হয়নি।

অন্য একটি বিবৃতিতে বলা হয়েছে, এ লড়াইয়ে আরেক সেনা গুরুতর আহত হয়েছেন। এছাড়া রিজার্ভ ফোর্সের এক সদস্য মাঝারি ধরনের আহত হয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর