Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েত, বাহরাইন ও জর্ডানে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
৩ এপ্রিল ২০২৬ ১৯:৫৩ | আপডেট: ৩ এপ্রিল ২০২৬ ১৯:৫৮

ইরান যুদ্ধের একটি প্রতীকি ছবি। ছবি: সংগৃহীত

গাল্ফ অঞ্চলের কয়েকটি রাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। দেশগুলোর মধ্যে রয়েছে কুয়েত, বাহরাইন ও জর্ডান।

শুক্রবার (৩ এপ্রিল) ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করে।

ইরানের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের সেনাঘাটি সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা।

বিবৃতিতে বলা হয়, ইরানের অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এ পাল্টা হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে ইরানের শিল্প এলাকা, ইসপাহান ও খুজেস্তানের ইস্পাত কারখানা কমপ্লেক্স এবং করাজের বি-১ সেতুতে হামলার ঘটনা ঘটেছিল।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, সকাল থেকে জর্ডানে যুক্তরাষ্ট্রের সেনাদের সরঞ্জাম, সহায়তা ও আবাসন গুদামে এবং কুয়েতের আরিফজান ক্যাম্পে যুক্তরাষ্ট্রের মেকানাইজড ব্যাটালিয়নের অবস্থানে হামলা চালানো হয়েছে।

বিবৃতির দাবী অনুযায়ী, বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক কারখানার সহযোগী প্রতিষ্ঠান বৃহত্তম অ্যালুমিনিয়াম গলনাগারকেও ড্রোন হামলার লক্ষ্য করেছে ইরান।