Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরমুজ প্রণালি খুলতে চূড়ান্ত আলটিমেটাম দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৬ এপ্রিল ২০২৬ ০১:২৩ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ০১:৫৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরানকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে চূড়ান্ত আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি জানান, ‘মঙ্গলবার, রাত ৮টা ইস্টার্ন টাইম!’ মার্কিন প্রেসিডেন্টের এই সময়সীমা অনুযায়ী, মঙ্গলবার রাত ৮টার মধ্যে (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) ইরানকে সিদ্ধান্ত নিতে হবে। নির্ধারিত সময়সীমা অনুযায়ী তেহরানের স্থানীয় সময় তখন বুধবার ভোর সাড়ে ৩টা।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান কোনো পদক্ষেপ না নিলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ সব ধ্বংস করে দেওয়া হবে। তার এই বক্তব্যকে বিশ্লেষকরা একদিকে সরাসরি সামরিক চাপ, অন্যদিকে কৌশলগত বার্তা হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন

এদিকে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রকে আলটিমেটাম বা হুমকির ভাষা পরিহার করার আহ্বান জানিয়েছে রাশিয়া। অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সমস্যা সমাধানের ‘একমাত্র ও প্রধান উপায়’ হলো একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো।

তাছাড়া, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সর্বশেষ হুমকিগুলো ‘অপরাধমূলক মানসিকতার ইঙ্গিত এবং তা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে উসকানি।’

গত ফেব্রুয়ারি থেকে চলমান সংঘাতের ইরানে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। এতে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে। যার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় প্রণালিটি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও দিনকে দিন বেড়েই চলেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর