Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের এক রাতে গুঁড়িয়ে দেওয়ার হুমকি অযৌক্তিক: ইরানের সেনাবাহিনী

আর্ন্তজাতিক ডেস্ক
৭ এপ্রিল ২০২৬ ১০:৪৩ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ১১:৫৫

ফাইল ছবি: রয়টার্স।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো দেশটিকে মাত্র এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। ট্রাম্পের এমন হুমকির কড়া জবাব দিয়ে ইরান জানিয়েছে, এক রাতে গুঁড়িয়ে দেওয়ার হুমকি অযৌক্তিক।

মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের সেনাবাহিনী বলেছে, ট্রাম্পের আক্রমণাত্মক ভাষা ও অযৌক্তিক হুমকিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযান ব্যাহত হবে না।

ট্রাম্পের আলটিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবারই (বাংলাদেশ সময় বুধবার সকাল) সেই রাত হতে পারে।

ইরানের বিষয়ে জানাতে মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। সেখানেই তিনি এমন হুমকি দেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর