Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানের তেল শোধনাগারে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল ২০২৬ ১৮:৪৪ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ২০:৩২

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের একটি তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (৮ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের লাভান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগারে আজ সকাল সাড়ে ৬টার সময় হামলা করা হয়েছে।

ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজের বরাতে কোম্পানির বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ দল আগুন নিয়ন্ত্রণ ও নেভানোর পাশাপাশি স্থাপনাটি সুরক্ষিত করার কাজ করছে। সৌভাগ্যবশত, কর্মীদের সময়মতো সরিয়ে নেওয়ার কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বুধবার (৮ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এ যুদ্ধবিরতির ঘোষণা দেন। এরপর ইসরায়েলও ইরানের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর