Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ নিয়ে জেদ্দায় সৌদি–পাকিস্তান বৈঠক

আর্ন্তজাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬ ০৮:৪৭

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: আরব নিউজ

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধকারার উদ্দেশ্যে সৌদি আরবের জেদ্দায় বৈঠকে বসেছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। এ সময় পাকিস্তানে চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনাও গুরুত্ব পায়।

প্রতিবেদন অনুযায়ী, আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন সৌদি যুবরাজ। তিনি এই প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের কূটনৈতিক প্রচেষ্টাকে তিনি স্বীকৃতি দেন।

বিজ্ঞাপন

এর আগে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কাতারের আমিরি দিওয়ান এক বিবৃতিতে বলেছে, দেশটির আমিরকে ট্রাম্প ফোন করেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে এই ফোনালাপ হয়।

বিবৃতিতে বলা হয়, আলোচনায় সামুদ্রিক নিরাপত্তা ও জ্বালানি বাজারের স্থিতিশীলতা গুরুত্ব পায়। পাশাপাশি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার বিষয়টিও উঠে আসে। হরমুজ প্রণালিতে চলমান পরিস্থিতির প্রেক্ষাপটও আলোচনায় আসে।

এ সময় আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে না দিতে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন কাতারের আমির।

বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো

সম্পর্কিত খবর