Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রেকর্ড উপস্থিতি, ৯০ ছুঁইছুঁই ভোটের হার

আর্ন্তজাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬ ১৮:৪৭

চলছে ভারতের বিধানসভা নির্বাচন

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটারদের অভাবনীয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ৮৯ দশমিক ৯৩ শতাংশ ভোট পড়েছে। এর আগে দুপুর ৩টা পর্যন্ত এই হার ছিল ৭৮ দশমিক ৮ শতাংশেরও বেশি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার প্রথম দফায় উত্তরবঙ্গের সবকটি আসনসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা মিলিয়ে মোট ১৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। মোট ২৯৪টি আসনের এই লড়াইয়ে আজকের এই ১৫২টি আসনই উভয় পক্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভোটার তালিকা সংশোধন নিয়ে সৃষ্ট রাজনৈতিক উত্তাপের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপির জন্য এটি একটি অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

ভোটার সংখ্যা: ১৬টি জেলা জুড়ে বিস্তৃত এই ১৫২টি আসনে আজ প্রায় ৩ দশমিক ৬ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

প্রতিদ্বন্দ্বিতা: রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের আসনগুলোর মধ্যে অন্তত ৮০টিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ধাপ: আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় তথা শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে।

ফলাফল: আগামী ৪ মে দেশজুড়ে উৎকণ্ঠার অবসান ঘটিয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর