Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৬ ২০:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবে নিজেদের জবাব পাঠিয়েছে ইরান। রোববার (১০ মে) মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই জবাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

জবাবে ইরান জানিয়েছে, তারা চলমান যুদ্ধ বন্ধ করা এবং পারস্য উপসাগরসহ গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির সামুদ্রিক নিরাপত্তার ওপর জোর দিচ্ছে। হরমুজ প্রণালি নিয়ে আলোচনার আগে ইরান এই বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পূর্ণ নিশ্চয়তা চায়।

এর আগে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে বন্ধ করতে শান্তিচুক্তির জন্য এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের কাছে একাধিক দফায় পাল্টাপাল্টি প্রস্তাব পাঠিয়েছে। কিন্তু এখন পর্যন্ত তারা একমত হতে পারেনি।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে গত সপ্তাহে ইরানের কাছে ১৪ দফার প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র। গত শুক্রবারের মধ্যে ইরান প্রস্তাবটির জবাব দেবে, এমনটি আশা করছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তা হয়নি।

এই অবস্থায় গত বৃহস্পতিবার থেকে হরমুজ প্রণালি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে উভয় পক্ষের সেনারা পাল্টাপাল্টি বিক্ষিপ্ত সংঘাতে জড়িয়ে পড়ে।

শুক্রবার ইরানের পতাকাবাহী দুটি ট্যাংকার অচল করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। একই দিন ওমান উপসাগরে একটি তেলের ট্যাংকার জব্দের দাবি করেছে ইরান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাবে ইসরায়েলে হামলা শুরু করে ইরান। হামলা চালায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতেও।

যুদ্ধের ৪০ দিনের মাথায় পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১১ ও ১২ এপ্রিল দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে প্রায় ২১ ঘণ্টার বৈঠক হয়; কিন্তু কোনো সমঝোতা ছাড়া বৈঠক শেষ হয়। এর পর থেকে তাদের মধ্যে দ্বিতীয় বৈঠকে বসানোর বিষয়ে আলোচনা চলছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

ফেলিক্সের গোলে পর্তুগালের জয়
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩০

আরো

সম্পর্কিত খবর