Tuesday 28 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান-আফগানিস্তানে পালটাপালটি হামলা, হতাহত

আর্ন্তজাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬ ০৯:৫০

ইসলামাবাদে নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান সেনাবাহিনীর অবস্থান। ছবি: এপি

চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে একে অপরের বিরুদ্ধে নতুন আন্তঃসীমান্ত হামলার অভিযোগ তুলেছে পাকিস্তান ও আফগানিস্তান।

আল জাজিরার খবরে বলা হয়েছে, আফগান তালেবান প্রশাসনের অভিযোগ, সোমবার (২৬ এপ্রিল) দেশটির পূর্বাঞ্চলের কুনার প্রদেশে হামলা চালিয়েছে পাকিস্তান। এ হামলায় অন্তত চারজন নিহত হয়েছে।

অন্যদিকে পাকিস্তানের কর্মকর্তাদের অভিযোগ, দক্ষিণ ওয়াজিরিস্তানে গোলাগুলিতে অন্তত তিনজন বেসামরিক মানুষ আহত হয়েছেন।

সহিংসতা পুনরায় শুরু হওয়ায় প্রতিবেশী দেশ দুটির মধ্যে শান্তি আলোচনা হুমকির মুখে পড়েছে। এর মধ্য দিয়ে পাকিস্তান ও আফগানিস্তান—দুই পক্ষের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠল। গত মার্চ মাসে কয়েক সপ্তাহের রক্তাক্ত সংঘাতের পর দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

বিজ্ঞাপন

তালেবানের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেন, পাকিস্তান সেনাবাহিনী মর্টার ও রকেট হামলা চালিয়েছে। এসব হামলায় ৪৫ জন আহত হয়েছেন।

তালেবানের এই উপমুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘পাকিস্তানের এসব সামরিক হামলার তীব্র নিন্দা জানাই। এতে সাধারণ মানুষ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে, এটি ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধ।’

তালেবান প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানের কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদে গোলাগুলি হয়েছে। সেখানকার সায়িদ জামালউদ্দিন আফগানি বিশ্ববিদ্যালয় ও বেশ কয়েকটি ঘরবাড়িতে হামলা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নারী ও শিশু আহত হয়েছে।

অন্যদিকে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় হামলার খবরকে ‘স্পষ্ট মিথ্যা’ বলে নাকচ করে দিয়েছে। দাবি করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে কোনো হামলা চালানো হয়নি।

পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর একজন মুখপাত্র দক্ষিণ ওয়াজিরিস্তানের ঘটনাটিকে যুদ্ধবিরতি ঘোষণার পর সবচেয়ে ‘গুরুতর সংঘর্ষ’ হিসেবে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর