Friday 05 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে জরুরি নির্দেশনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ১৬:৪৩

ঢাকা: যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‌‘পাবলিক’ (উন্মুক্ত) করার নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

শুক্রবার (৫ জুন) এক বার্তায় এই নির্দেশনা দি‌য়ে‌ছে ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস।

দূতাবাসের বার্তায় বলা হ‌য়ে‌ছে, ২০২৬ সালের ৩০ মার্চ থেকে এ-৩, সি-৩ (গৃহকর্মী হলে), জি-৫, এইচ-৩ এবং তাদের নির্ভরশীল এইচ-৪, কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১, আর-২, এস, টি এবং ইউ ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সহজ করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/একে/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর