ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিল্লির সফদরজং বিমানবন্দর ফ্লাইওভারের কাছ থেকে আটক করা হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
আইসা নেত্রী নেহা বোরা ও সমাজকর্মী যোগেন্দ্র যাদবের নেতৃত্বে ‘দিল্লি হাট’ অভিমুখে পদযাত্রা শুরুর ঠিক পরেই এই ধরপাকড় শুরু হয়। এ সময় আইসার সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরাকেও আটক করা হয়। বিক্ষোভ শুরুর আগেই আটক হয়েছেন একাধিক পরিচিত মুখ।
পুলিশের চাপের মুখে নেহা বোরা আগেই বিক্ষোভ কর্মসূচিটি ‘দিল্লি হাট’-এ সরিয়ে নেওয়ার ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দিল্লি হাটই এখন আমাদের যন্তর মন্তর হয়ে উঠবে।
শনিবার (১০ অক্টোবর) যন্তর মন্তরে সিজেপির ডাকা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা দিল্লিতে জড়ো হন। নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদ ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
দিল্লি পুলিশ ধ্রুব রাঠি, তুষার গান্ধী, অভিজিৎ দীপক, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে কর্মসূচি শুরুর আগেই আটক করে।
অন্যদিকে ভারতের রাজধানীতে যন্তর-মন্তর সমাবেশে যোগ দিতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়ে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ন।