Friday 06 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যন্তর মন্তরে বিক্ষোভ / আটক নেতাদের মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি ওয়াংচুকের

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৬ ১৯:০৪ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ২৩:২৮

সোনম ওয়াংচুক। ছবি: সংগৃহীত

বিক্ষোভ ঘিরে আটক নেতাদেরকে আগামীকাল রোববার (১১ অক্টোবরের) মধ্যে মুক্তি না দিলে অনশন বা পদযাত্রা কর্মসূচির কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক।

ম্যাগসাইসাই পুরস্কারজয়ী শিক্ষাবিদ সোনম ওয়াংচুক আজ এক এক্স বার্তায় এ হুঁশিয়ারি দেন।

পেস্টে তিনি বলেছেন, গতকাল যখন আমি আজকের বিক্ষোভে ঐক্য ও শান্তির জন্য আবেদন জানিয়ে একটি বার্তা পোস্ট করেছিলাম, তখন কল্পনাও করতে পারিনি যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একটি অঘোষিত জরুরি অবস্থার মধ্যে পড়বে।

লাদাখের এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ আন্দোলনকর্মী আরও বলেন, আন্দোলনটি পরিচালনার জন্য এত নেতা দেখে খুশি হয়েছিলাম, কিন্তু এখন জানতে পেরেছি যে তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। আমি আশা করি, গ্রেফতার সবাইকে শিগগিরই মুক্তি দেওয়া হবে। আগামীকালের মধ্যে তাদের মুক্তি দেওয়া না হলে আমি অনশন বা পদযাত্রা কর্মসূচির কথা বিবেচনা করতে বাধ্য হব।

বিজ্ঞাপন