Thursday 22 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৬ ১০:৩১

সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর। রয়টার্স।

সৌদি আরবের পূর্বাঞ্চলের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) বুধবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

জিএসিএ জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে কেউ কেউ গুরুতর আঘাত পেয়েছেন। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, সৌদি আরামকোর সায়বাহ তেলক্ষেত্রের অবকাঠামোয় ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি ড্রোন শনাক্ত করে প্রতিহত করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় দুজন মারা গেছেন।

বিজ্ঞাপন

জিএসিএ জানিয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ অক্টোবরের হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন। এর এক দিন পর, ১১ অক্টোবর একটি বিমানবন্দরে আরেকটি হামলা করা হয়। সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ওই হামলায় ১ জন নিহত এবং ১১ জন আহত হন।

সাম্প্রতিক সময় রাজধানী রিয়াদসহ সৌদি আরবের বিমানবন্দরগুলোয় একের পর এক হামলা চালানো হচ্ছে। ধারাবাহিক এসব হামলার সর্বশেষ লক্ষ্য হলো কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর।

হুতিদের বিভিন্ন স্থাপনায় সৌদি জোটের নেতৃত্বে হামলা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে হুতিরা সৌদি ভূখণ্ডে একের পর এক হামলা চালাচ্ছে। বিশেষ করে সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। সৌদি আরবের সঙ্গে হুতিদের বেশ পুরোনো বিরোধ নতুন মাত্রা পেয়েছে।

 

বিজ্ঞাপন

খুলনায় যুবককে গুলি করে হত্যা
২২ অক্টোবর ২০২৬ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর