Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরিবারসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৫৭৬ কোটি টাকা অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ১৮:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও স্বার্থ সংশ্লিষ্টদের ২৬টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে ৫৭৬ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৭৩০ টাকা রয়েছে।

বুধবার (৯ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এসব বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. মশিউর রহমান।

দুদকের আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন, সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের সাত সদস্যের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের এসব বিও হিসাব নগদায়নসহ অর্থ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তরে প্রচেষ্টা করছেন বলে অনুসন্ধানে উঠে আসে। তাই বিও হিসাবসমূহ নগদায়ন বা অর্থ উত্তোলন বন্ধ করার জন্য অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরএম/এমপি
বিজ্ঞাপন

আরো