Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর জন্য নিরাপদ সরকারি বাসভবনের দাবিতে লিগ্যাল নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৫ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৬

প্রধানমন্ত্রী তারেক রহমান।ফাইল ছবি

ঢাকা: প্রধানমন্ত্রীর নিরাপদ ও উপযুক্ত সরকারি বাসভবন নিশ্চিত করার দাবিতে সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোর প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বগুড়া ইউনিটের সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস আলী মন্ডল জনস্বার্থে রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।

নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, মুখ্যসচিব, স্থানীয় সরকার সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, সংসদবিষয়ক সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অবিলম্বে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট পিটিশনসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

নোটিশে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জনসাধারণের জন্য জাদুঘরে রূপান্তর করা হয়েছে। তবে এরপর প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য নিরাপদ ও উপযুক্ত কোনো সরকারি বাসভবন নির্ধারণ, নির্মাণ বা সংস্কারের বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায় না।

প্রধানমন্ত্রী সরকারপ্রধান হিসেবে রাষ্ট্রের নির্বাহী বিভাগের নিরাপত্তা, ধারাবাহিকতা ও কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে একটি নিরাপদ ও আনুষ্ঠানিকভাবে নির্ধারিত সরকারি বাসভবনের অধিকারী। তার নিরাপত্তা, সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক মর্যাদা নিশ্চিত করা জাতীয় স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান উদ্যোগ না থাকায় নাগরিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং প্রশাসনিক দায়িত্ব ও জাতীয় নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৫

আরো

সম্পর্কিত খবর