Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উখিয়া সীমান্তে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অভিযানে এই ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করন।

তিনি জানান, প্রথমে বিজিবির একটি টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পালংখালী বিওপি থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে পালংখালীর আঞ্জুমানপাড়া এলাকার বক্করের বাড়ির পাশে অবস্থান নেয়। এরপর রাত আনুমানিক ১০টার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমারের দিক থেকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাতে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত গ্রামের ভেতরের দিকে পালিয়ে যায়। তখনই তল্লাশি চালানো হলে কালো কাপড়ে মোড়ানো একটি প্যাকেটের ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই পলাতক ব্যক্তির খোঁজে আশপাশের এলাকায় অভিযান চালানো হলেও তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত ও আটক করার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে উখিয়া ও টেকনাফ সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে বলেও জানায় বিজিবি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর