Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈয়দপুরে তিন সেমাই কারখানাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ১৯:৪৯

সেমাই কারখানায় অভিযান চলাকালীন দৃশ্য।

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি এবং বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি কারখানাকে মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টায় পরিচালিত এ অভিযানে তাজ ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা, নাজ ফুড প্রোডাক্টসকে ৪০ হাজার টাকা এবং ফাইসাল ফুড প্রোডাক্টসকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

কারখানাগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি, উৎপাদিত পণ্যের মান সংক্রান্ত কাগজপত্রে অসঙ্গতি এবং কিছুক্ষেত্রে মূল্যবৃদ্ধির অভিযোগও প্রমাণিত হয়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আরোপ করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, রংপুর-এর উপপরিচালক জাহাঙ্গীর আলম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে র‍্যাব-১৩’র সদস্যরা এতে সহযোগিতা করে।

এছাড়াও এ অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় সহকারী পরিচালক মমতাজ বেগম, নীলফামারী জেলা শাখার উপপরিচালক শামসুল আলম ও রংপুর শাখার সিনিয়র পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সংশ্লিষ্টরা জানায়, জনস্বার্থ রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর