Sunday 21 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় অস্ত্র-গুলিসহ এক নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ১৫:২৮

ওই নারীর কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র।

খুলনা: খুলনায় পাঁচটি অস্ত্র ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় মহানগরী থেকে তাকে আটক করা হয়। আটক ওই নারী সাতক্ষীরা সদর এলাকার বা‌সিন্দা।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তু‌হিনুজ্জামান বিষয়‌টি নি‌শ্চিত করে বলেন, ‘সাতক্ষীরা থেকে এক‌টি মাদকের চালান খুলনা হয়ে ঢাকায় যাওয়ার সংবাদের ভি‌ত্তিতে পু‌লিশকে সাথে নিয়ে মাদক অধিদফতরের কর্মকর্তা তার নিজ খামার এলাকায় অভিযান প‌রিচালনা করেন। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ প‌রিবহণ ওই এলাকায় পৌঁছালে গা‌ড়িতে তল্লাশি চালানো হয়।’

তিনি জানান, সুরাইয়া পারভীন সু‌মির গ‌তি‌বি‌ধি সন্দেহজনক হওয়ায় তার শরীর ও ব্যাগ থেকে পাঁচ‌টি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৯৬ রাউন্ড গু‌লি উদ্ধার করা হয়। পরে তাকে লবনচরা থানায় নেওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তু‌তি চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এআর