Sunday 08 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চরবাগডাঙ্গায় ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৫:৫২

হেরোইনসহ আটক হওয়া ব্যক্তি।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় র‌্যাবের অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়।

র‌্যাব-৫, সিপিসি-১ (রাজশাহী)-এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। আটককৃত আলী হোসেন (২৩) সদর উপজেলার ১২ নম্বর চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালবাগডাঙ্গা সোনাপতি গ্রামের বাসিন্দা এবং আব্দুর রবের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপতি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আলী হোসেনকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে তার কাছ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাবের দাবি, আলী হোসেন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। তাকে উদ্ধার করা আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর