Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পুলিশের ‘এস-ড্রাইভ’ অভিযানে ৩৮ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৯:১৪

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের লোগো।

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চলমান অপারেশন ‘এস-ড্রাইভ’-এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন এলাকা থেকে ৩৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৮ জন ছিনতাইকারী, ৪ জন মাদক ব্যবসায়ী, ৬ জন জুয়াড়ি এবং ১০ জন কিশোর গ্যাংয়ের সদস্য রয়েছেন।

রোববার (৮ মার্চ) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুর থেকে নগরের ১৬টি থানাধীন এলাকা লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়।

সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ জানান, ডবলমুরিং থানা এলাকা থেকে সর্বোচ্চ ৫ জন আটক হয়েছে। এছাড়া সদরঘাট, আকবরশাহ ও কর্ণফুলী থানা এলাকা থেকে ৪ জন এবং চান্দগাঁও থানা এলাকা থেকে ৩ জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।