Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবদেহের ৪৭টি মাথার খুলি উদ্ধার, গ্রেফতার ৪ জন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১৯:২৭

গ্রেফতার আসামিরা ।

ঢাকা: ঢাকার তেজগাঁও থানা এলাকা থেকে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ গ্রেফতার হওয়া সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।

কারাগারে পাঠানো চার আসামি হলেন— কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক, মো. আবুল কালাম, আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ এবং ফয়সাল আহম্মেদ।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন-কবর থেকে কঙ্কাল চুরি করে রাখা হতো হাসপাতালের হোস্টেলে: ডিসি

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক শাহাদাত হোসেন নাফিস আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/টিএম/এইচআই
বিজ্ঞাপন

গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন
১০ মার্চ ২০২৬ ১৮:২৯

আরো

সম্পর্কিত খবর