Saturday 14 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

স্টাফ করেসপন্ডেট
১৪ মার্চ ২০২৬ ১৭:৫২ | আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৮:০৯

বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে জরুরি মামলার শুনানি ও নিষ্পত্তির জন্য আপিল বিভাগে দুটি চেম্বার কোর্ট গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এ সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকাল চলবে। এ সময় আপিল বিভাগের মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য চেম্বার জজ হিসেবে বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি মো. রেজাউল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারপতি এস এম এমদাদুল হক আগামী ১৫, ১৬, ৩০ ও ৩১ মার্চ সকাল ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি মামলার শুনানি করবেন।

বিজ্ঞাপন

অন্যদিকে বিচারপতি মো. রেজাউল হক আগামী ৭, ৮, ১৫ ও ১৬ এপ্রিল সকাল ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি বিষয়াদি শুনানি ও নিষ্পত্তি করবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর