Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর আজাদ রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৭:১০ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৭:৩৫

ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ মিন্টু। ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে করা মামলায় ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ মিন্টুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. হাসানুজ্জামান তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ২২ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় অংশ নিতে গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হন খালেদা জিয়া। বিকেল সাড়ে ৫টার দিকে শাহবাগের বাংলামোটর সিগন্যাল এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তার গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় গাড়ি ভাঙচুর করা হয় এবং কয়েকজনকে মারধর করে আহত করা হয়। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর