Sunday 29 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় বেশি দামে তেল বিক্রি, পাম্প মালিকের বিরুদ্ধে ব্যবস্থা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৯:৫৬

পাম্পটির সামনে তেল নিতে বাইকারদের ভিড়ের একটি দৃশ্য।

গাইবান্ধা: জেলার সাঘাটা উপজেলায় অনিবন্ধিত পাম্পে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক হাজার ২০০ লিটার পেট্রল জব্দ এবং ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার ভরতখালী হাটে মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্স নামের একটি তেল সরবরাহ কেন্দ্রে অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাম্পটিতে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রল বিক্রির অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে লিটারপ্রতি ১১৬ টাকার পেট্রল ১৭০ টাকায় বিক্রির প্রমাণ পাওয়া যায়।

বিজ্ঞাপন

আরও জানা যায়, অভিযানের সময় প্রতিষ্ঠানটির মজুত করা এক হাজার ২০০ লিটার পেট্রল জব্দ করা হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পাম্পটির নিবন্ধন সংক্রান্ত অনিয়মও ধরা পড়ে। এ ঘটনায় প্রোপাইটার আবুল কালাম আহাদ (অলক)-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, পাম্পটিতে প্রায়ই তেল নিতে দীর্ঘ লাইন দেখা যায়; আবার হঠাৎ সরবরাহ বন্ধ রেখে বেশি দামে তেল বিক্রি করা হতো। এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন তারা।

ইউএনও মো. আশরাফুল কবীর বলেন, ‘অতিরিক্ত দামে পেট্রল বিক্রির সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দ করা পেট্রল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম আটক
২৯ মার্চ ২০২৬ ১৯:২৭

আরো

সম্পর্কিত খবর