Sunday 29 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালবাগে বিশেষ অভিযানে গ্রেফতার ১৭ জনকে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ০০:৩৪

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর লালবাগে পুলিশের বিশেষ অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংক্ষিপ্ত বিচার শেষে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৯ মার্চ) লালবাগ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত বিচার আদালতে মাদক সেবন, বহন ও চুরির অভিযোগে দায়ের করা ১৩টি মামলার শুনানি শেষে এ রায় দেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় লালবাগ বিভাগের কামরাঙ্গীরচর, সূত্রাপুর, কোতয়ালি, লালবাগ ও বংশাল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১৯ জনকে গ্রেফতার করে। পরবর্তী সময়ে তাদের আদালতে তোলা হলে বিচার শেষে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, একজনকে খালাস এবং একজনকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দণ্ডপ্রাপ্তদের মধ্যে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে পাঁচ জনকে ২১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। চুরি ও চুরির চেষ্টার অভিযোগে ১০ জনকে ১৫ দিন থেকে তিন মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এছাড়া অবৈধভাবে জ্বালানি মজুদ রাখার দায়ে এক জনকে ১৫ দিনের কারাদণ্ড এবং সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে একজনকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকা মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর