Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যা মামলায় গ্রেফতার আর এস ফাহিম, কারাগারে পাঠানোর আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৬:১৫ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৭:২৫

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

ঢাকা: রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ছুটিতে থাকায় গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আদালতের কাছে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এ বিষয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শুনানি হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন।

এর আগে রোববার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা এলাকা থেকে জনতা ও শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে গুলশান থানায় নেওয়া হয়।

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরের সুবাস্তু মার্কেটের সামনে শিক্ষার্থী ও সাধারণ মানুষ মিছিল করছিলেন। অভিযোগে বলা হয়, সে সময় আন্দোলন দমনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি চালায়।

এ ঘটনায় মো. ইমরান নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।

ঘটনার পর ২০২৫ সালের এপ্রিলে গুলশান থানায় এ হত্যা মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/টিএম/এইচআই
বিজ্ঞাপন

পাউন্ড-ইউরোর দর বেড়েছে
৩০ মার্চ ২০২৬ ১৭:১৭

আরো

সম্পর্কিত খবর