Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বেরোবির সাবেক উপাচার্য হতভাগা— বললেন চিফ প্রসিকিউটর

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৭:২৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় রায়ের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য ড. হাসিবুর রশিদ ওরফে বাচ্চুকে হতভাগা বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রায় ঘোষণার পর আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, হতভাগা বেরোবির উপাচার্য ড. হাসিবুর রশিদ ওরফে বাচ্চুকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন ট্রাইবুনাল। এ ছাড়া এই মামলায় একই বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামসহ মোট ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রায়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমরা আপাতত এ রায়ে সন্তুষ্ট। পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর তা পর্যালোচনা করে প্রয়োজন হলে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, এ মামলায় কোনো আসামিকে খালাস দেওয়া হয়নি, যা প্রসিকিউশনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ বিষয়।

 

সারাবাংলা/টিএম/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর