Sunday 21 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১২:২৭ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৩:৩৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি

ঢাকা: সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু ও অ্যাডভোকেট এস এম হৃদয়।

এর আগে, গত বছরের ৯ মে দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওইসব মামলার মধ্যে পাঁচটিতে হাইকোর্ট জামিন দিলেও পরে আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়।

বিজ্ঞাপন

পরবর্তী সময়ে ১৮ নভেম্বর আরও পাঁচটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনে সেগুলোও স্থগিত করা হয়।

এ অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অপর মামলায় ১২ এপ্রিল গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

সর্বশেষ এই দুটি মামলায় হাইকোর্ট তার জামিন মঞ্জুর করলেন।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর