Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, মোজাম্মেল বাবু ও রুপা

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১২:৩৩

ঢাকা: ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও নির্যাতনের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

এ মামলার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/টিএম/ইআ