Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরাণীগঞ্জে ভেজাল সেমাই উৎপাদন, ১ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ২০:৩৫

অভিযানকালীন মুহূর্ত।

ঢাকা: ঢাকার কেরাণীগঞ্জের কোনাখোলা এলাকায় অভিযান চালিয়ে বিএসটিআই অনুমোদনবিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ নকল ও ভেজাল সেমাই ধ্বংস করা হয়। মঙ্গলবার (১৯ মে) র‌্যাব-১০-এর সহযোগিতায় অভিযান চালিয়ে কেরাণীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া এ জরিমানা করেন।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, ‘বিএসটিআই অনুমোদনবিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে নকল ও ভেজাল খাদ্য পণ্য সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. রুবেল ও মো. মনির হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ নকল খাদ্য পণ্য ও সেমাই জব্দ করে ধ্বংস করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।’