Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপিল বিভাগে ড. আবুল বারকাতের জামিন বহাল

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ১২:১৩

ঢাকা: জনতা ব্যাংকের অ্যাননটেক্স ঋণ জালিয়াতি ও ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২১ মে) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে ড. আবুল বারকাতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

এর আগে, একই মামলায় হাইকোর্ট ড. আবুল বারকাতকে জামিন প্রদান করেছিলেন। সেই জামিনের বিরুদ্ধে করা আবেদন নিষ্পত্তি করে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

গত বছরের ১১ জুলাই গোয়েন্দা পুলিশ অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত কে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়, জনতা ব্যাংকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় অ্যাননটেক্স নামে একটি তৈরি পোশাক প্রতিষ্ঠানের ঋণ জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়। এ মামলায় আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদসহ মোট ২৩ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে অ্যাননটেক্সের কয়েকজন কর্মকর্তাও রয়েছেন।

জমির মূল্য অতিরিক্ত দেখিয়ে ঋণ অনুমোদনের মাধ্যমে জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের তৎকালীন কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়।

২০০৯ সালের ৯ সেপ্টেম্বর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পান ড. আবুল বারকাত। পরে দুই মেয়াদে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন শেষে ২০১৪ সালের সেপ্টেম্বরে তিনি পদ ছাড়েন। তার দায়িত্বকালে এক সময়ের লাভজনক ব্যাংক হিসেবে পরিচিত জনতা ব্যাংক আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।

সারাবাংলা/টিএম/ইআ