Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক সিইসি নুরুল হুদার ওপর মব জাস্টিস, জড়িত পেলে ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১৪:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে সেটি কাম্য নয়। এই ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈর মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই ওনার (নুরুল হুদা) ওপর হামলা করা হচ্ছে। এটার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেফতারের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আটক হয়েছেন।

কৃষি জমি দখল নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কৃষি জমি দখল রোধে কৃষি জমি সুরক্ষা আইন করার হচ্ছে। বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের উৎপাদন বাড়াতে হবে যেন এসব ফল হারিয়ে না যায়।

পরিদর্শনের সময় গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) নাফিসা আরেফীন, পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক, কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ, মৌচাক হর্টিকালচার সেন্টারের এনামুল হকসহ পুলিশ এবং কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো