Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা অপরিবর্তিত

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১১:৩০
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: ঢাকার আকাশ আজ মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই।

দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা গতকালের মতোই অপরিবর্তিত থাকবে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। সোমবার (১১ আগস্ট) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর