Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকাসহ ১০ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৪

ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেওয়া নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া আজ রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলা, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও শেরপুর, সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলা এবং বরিশাল বিভাগের ভোলা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিসের পূর্বাভাসে নদীবন্দর, নৌযান চালক এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর