Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চীন-বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে: লি কিয়াং

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ১৪:৫৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। শনিবার (৪ অক্টোবর) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এই তথ্য জানিয়েছে।

দুই দেশের সরকার প্রধানের অভিনন্দন বিনিময়ের সময় চীনা প্রধানমন্ত্রী লি বলেন, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত মূল্য দেয় এবং ৫০তম বার্ষিকীকে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ত্বরান্বিত করার এবং চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের অব্যাহত প্রবৃদ্ধিকে উৎসাহিত করার সুযোগ হিসেবে গ্রহণের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

বিজ্ঞাপন

প্রফেসর মুহাম্মদ ইউনূস তার বক্তব্যে বলেন, যে ৫০ বছর আগে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক ধারাবাহিকভাবে বিকশিত হয়েছে এবং সহযোগিতা ফলপ্রসূ ফলাফল এনেছে, যা উদযাপনের যোগ্য।

তিনি আরও বলেন, বাংলাদেশ দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে নতুন অর্জন তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ।