Friday 06 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপি নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৮:৩০ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ২০:২৬

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।

ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

সন্ধ্যা পৌনে ৬টার দিকে তারা গুলশান কার্যালয় থেকে যমুনার উদ্দেশে রওনা দেন।

এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে বৈঠকে ঠিক কোন বিষয় নিয়ে আলোচনা হবে, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে চলমান সংলাপ প্রক্রিয়া নিয়েই মূলত আলোচনা হতে পারে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে বিএনপি নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর