Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

শাহবাগে পরীক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ১৯:৩২
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: লিখিত পরীক্ষার সময় বাড়ানোর দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রার সময় রাজধানীর শাহবাগে পুলিশের সঙ্গে ৪৭তম বিসিএসের প্রার্থীদের সংঘর্ষে ৫ জন আহত হয়ে হাসপাতালে এসেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যার দিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয় তাদের। আহতরা হলেন- শাকিল আহমেদ (২৬), আশিকুর রহমান (২৫), শাহিনুর (২৮), আবরার শাহরিয়ার উল্লাস (২৮), ও রিয়াজ(২৭)। এদের মধ্যে শাহিনুরের মাথায় লাঠির আঘাত রয়েছে।

মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, সন্ধ্যার দিকে শাহবাগ থেকে ৫জন বিসিএস প্রার্থী আহত হয়ে হাসপাতালে আসে জরুরি বিভাগে আসেন, তাদের চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

আহতরা জানান, তারা দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার উদ্দেশ্যে শাহবাগ পর্যন্ত যান। বিকেলে পদযাত্রা নিয়ে যমুনার দিকে যেতে চাইলে পুলিশ তাদের সামনে না যাওয়ার অনুরোধ করেন। এরপরও সামনের দিকে যেতে চাইলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করেন। এতে তাদের অনেকেই আহত হয়।

আহতরা অভিযোগ করেন, আগের বিসিএস পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য ৬ মাস থেকে ১ বছর সময় দেওয়া হলেও তাদের ক্ষেত্রে মাত্র ৫০ দিন সময় দেওয়া হয়েছে, যা অত্যন্ত অযৌক্তিক। প্রস্তুতির জন্য আরও বেশি সময় দিতে হবে। ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা নেওয়া হলে তাদের সঙ্গে অন্যায় করা হবে। তাই যৌক্তিক সময় বাড়ানোর দাবি জানিয়ে পিএসসির প্রতি আহ্বান জানান তারা। দাবি আদায় না হলে ব্লকেডসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনকারী পরীক্ষার্থীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর