Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে প্রার্থী ও দলের হয়ে কাজ করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২০

স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনে কোনো প্রার্থী ও দলের হয়ে কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের কোস্ট গার্ড সদর দফতরে ৪০ জন সদস্যকে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কোস্টগার্ডের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়নে কেউ জড়িত হবেন না। নির্বাচনে আপনারা আইন বিধি, জননিরাপত্তা, জনসেবা এবং জনকেই প্রাধান্য দিয়ে কাজ করবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আপনারা রাষ্ট্রের কর্মচারী, কোনো দলের প্রতি ন্যূনতম পক্ষপাতদুষ্ট আচরণ সহ্য করা হবে না। যদি কারও বিপক্ষে কোনো প্রকার কোনো প্রার্থীর পক্ষে কাজ করার বা দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ পাওয়া যায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। অবাধ সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশ কোস্টগার্ড প্রায় ৩ হাজার ৫৮৫ জন সদস্যসহ প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, নির্ধারিত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক এরইমধ্যে বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে বিভিন্ন জেলায় প্রায় ১০০ প্লাটুন কোস্টগার্ড প্রস্তুত থাকবে।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর