ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে অংশগ্রহণকারী দলগুলোর প্রধানদের ভাষণ বিটিভিতে প্রচারের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই ধারাবাহিকতা ফেরাতে শিগগিরই বিটিভি কর্তৃপক্ষকে চিঠি দিচ্ছে কমিশন।
ইসি জানায়, ৯ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে ভাষণগুলো প্রচারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে নির্বাচনে অংশ নেওয়া ৫১টি দলের মধ্যে প্রধান দলগুলোকে অগ্রাধিকার দেওয়া হতে পারে।
প্রসঙ্গত, ২০০৮ ও ২০১৩ সালের নির্বাচনে এই প্রথা চালু থাকলেও গত দুটি নির্বাচনে তা বন্ধ ছিল।
উল্লেখ্য, এবার বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে সর্বেচ্চ ২৯২ জন ভোটের মাঠে রয়েছে। এরপর আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, দলটির প্রার্থী সংখ্যা ২৫৩।
এই হিসাবে স্বতন্ত্র প্রার্থীরা সংখ্যায় তৃতীয় সর্বোচ্চ। আর জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে মোট ২২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ছাড়া জাতীয় পার্টির ১৯২ জন, গণঅধিবার পরিষদের ৯০ জন এবং এনসিপির ৩২ জন প্রার্থী ভোটে রয়েছেন।